অধ্যক্ষের বাণী
জনাব মোঃ শফিকুর রহমান খন্দকার
অধ্যক্ষ( ভারপ্রাপ্ত)
সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তা’আলার জন্য। লাখো কোটি দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সুশিক্ষা জাতির মেরুদন্ড। মানবজাতিকে উন্নতির চরম শিখড়ে পৌঁছাতে শিক্ষার কোন বিকল্প নাই। বিশেষত ধর্মীয় শিক্ষা গ্রহণ মানবজীবনের জন্য অতীব জরুরী। এতদঞ্চলে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের কথা চিন্তা করে উপ-মহাদেশের বিখ্যাত জ্ঞান তাপস, সুন্নি জামাতের ইমাম যথাক্রমে হযরত আহমদ রেজা খাঁন বেলরভী (রহ.), আজিজুল হক শেরে বাংলা (রহ.) এবং মাদ্রাসার ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সালাম চৌধুরীর পিতা মরহুম বদিউর রহমানের নামে অত্র মাদ্রাসার ১ম অধ্যক্ষ মরহুম আল্লামা আব্দুল হাকিম নক্সবন্ধী (রহ.) সহ আরো কয়েকজন নবী-প্রেমিক শিক্ষানুরাগী মহান ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমে ০১/০১/১৯৬৮ খ্রি. সনে প্রতিষ্ঠিত হয় অত্র মাদ্রাসা।
শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডি, সম্মানিত এলাকাবাসী ও নবী-প্রেমিক সুন্নি জনতার হাত ধরে ঐতিহ্যবাহী প্রিয় প্রতিষ্ঠানটির নাম-সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক মহান আল্লাহর দরবারে এই প্রার্থনায় করি। আমীন!
