সভাপতির বাণী
জনাব এ,কে,এম হেদায়েতুল ইসলাম
সভাপতি,
ঐতিহ্যবাহী নিয়ামত নগর নিয়ামত উল্লাহ শাহ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এখানে ইসলামী জ্ঞানার্জনের পাশাপাশি ছাত্রদের নেতৃত্বের গুণাবলী, যোগ্যতা ও দক্ষতা অর্জনেরও ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার প্রচার প্রসার ও প্রগতিশীল ইসলামিক চেতনাসম্পন্ন মানুষ গঠনে অনন্য ভূমিকা পালন করছে। তাই এ মাদরাসা গাইবান্ধা জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়। এখানে দক্ষ শিক্ষকমন্ডলীর আন্তরিকতাপূর্ণ পাঠদানের পরিবেশে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে আসছে। নতুন শিক্ষার্থীরা এ পরিবেশকে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করতে পারবে। আমি মাদরাসার পাঠাদান কার্যক্রম আরো উন্নীতকরণের লক্ষ্যে সম্মানিত শিক্ষকমন্ডলীদের আরো অধিকতর আন্তরিকতার সাথে পাঠদান করার এবং সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় অধিক মনোযোগী হয়ে দেশের কল্যাণে কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করছি।
