স্মরণীয় ব্যক্তিত্ব

মোঃ ফজলে রাব্বী মিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এই রাজনীতিবিদের জীবন বর্ণাঢ্যময়। রাজনীতিতে তিনি স্থানীয়,আন্তর্জাতিক জাতীয়, পরিমন্ডলে উজ্জ্বল নক্ষত্র। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৭ম বারের মত বিপুল ভোটে তিনি সংসদ নির্বাচিত হয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। জাতীয় রাজনীতিতে বিভিন্ন বিষয়ে অবদানের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে তিনি সবর্দাই নিজেকে নিয়োজিত রাখেন। অত্যন্ত পরিশ্রমী এই রাজনীতিবিদ এলাকায় থাকলে সর্বক্ষনেই ব্যস্ত থাকেন নানাবিধ উন্নয়মুলক কর্মকান্ডে । বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং উন্নয়নে তিনি খুবেই আগ্রহী। উদয়ন মহিলা কলেজ প্রতিষ্ঠায় এবং ধাপে ধাপে একাডেমিক এবং অবকাঠামো উন্নয়নে তার নিরলশ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কলেজ প্রতিষ্ঠা, এমপিওভুক্ত করন,স্নাতক(পাস) অনুমোদন এবং স্নাতক পর্যায়ে এমপিওভুক্তকরনে তিনি প্রত্যক্ষ সহযোগিতা করেন। তিনি গভর্নিং বডির সভাপতি থাকাকালিন তার অভিজ্ঞ,দক্ষ.চৌকস নেতৃত্বে উদয়ন মহিলা কলেজ অত্র জেলার মধ্যে এক ব্যতিক্রমর্ধী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে থাকে। মূলতঃ কলেজটির শক্তিশালি অবস্থান তিনি গড়ে দেন। পরবর্তীকালে মেধাবী শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তিনি অটল থাকেন। তিনি শিক্ষক নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। উদয়ন মহিলা কলেজের প্রতিটি শিক্ষক নিয়োগে স্বচ্ছতার এই ধারাবাহিকতা সবসময় বিদ্যমান।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo
